জেনেরিক ওষুধ

Levonorgestrel: বাংলাদেশে ব্র্যান্ড, দাম ও ব্যবহার

ইমার্জেন্সি জান্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বানু ও শুক্রানুর নিষিক্তকরন প্রতিরোধ করে।অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ব্যবহার করতে হবে।

ধরন:Emergency Contraceptive PillTablet

Levonorgestrel সম্পর্কে

Levonorgestrel-এর নির্দেশনা

ইমার্জেন্সি জান্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বানু ও শুক্রানুর নিষিক্তকরন প্রতিরোধ করে।অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ব্যবহার করতে হবে। তবে সহবাসের ১২ ঘন্টার মধ্যে কিন্তু ৭২ ঘন্টার পরে নয়: এবং নিম্নলিখিত কারনে ইমার্জেন্সি জন্মনিরােধক ব্যবহার করা বাঞ্চনীয়।

  • সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোন জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করেন।
  • যদি আপনি পরপর তিনদিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান।
  • যদি সহবাসের সময় আপনার সঙ্গী কনডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন, অথবা কনডম ফেটে গিয়ে থাকে।
  • যদি আপনি মনে করেন যে, আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক (আই,ইউ,ডি) স্থানচ্যুত হয়েছে।
  • যদি আপনার যােনীতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরােধক ক্যাপ সরানো হয়ে খাকে।
  • যদি আপনি মনে করেন যে, oitus interuptus অকার্যকর হয়েছে এবং Rhythm method অনুসরন করাকালীন সময়ে যদি সহবাস করে থাকেন এবং
  • ধর্ষনজনিত অবস্থায়।

Levonorgestrel-এর পার্শ্ব প্রতিক্রিয়া

অন্যান্য সব ঔষধের মতই এই ঔষধেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্থিবােধ ঘটতে পারে। সম্ভাব্য অনাকাঙ্খিত প্রতিক্রিয়া সমূহ-

  • বমি বা বমি ভাব
  • ঝিমুনিভাব, অবসন্নতা, মাথা ব্যথা
  • পেটে ব্যথা
  • স্তনে ব্যথার অনুভূতি
  • এই ঔষধ ব্যবহারে যােনীপথে রক্তক্ষরন হতে পারে।

এখানে উল্লেখিত অসুবিধা সমূহ ব্যতিত অন্যকোন অযাচিত প্রতিক্রিয়া ঘটে থাকলে আপনার ডাক্তারকে অবহিত করুন।

Levonorgestrel-এর প্রতিনির্দেশনা

যদি লিভােনোরজেস্ট্রেল বা এই বড়ির অন্যান্য উপাদান এ আপনার সংবেদনশীলতা থেকে থাকে তাহলে ইহা প্রতিনির্দেশিত।

ডিসক্লেইমার

এই পেজে দেওয়া তথ্য যথাসম্ভব সঠিক রাখার চেষ্টা করা হয়েছে, তবে এটি ডাক্তারের পরামর্শের বিকল্প নয়। কোনো তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকতে পারে, এবং কোনো ওষুধ সম্পর্কে কিছু উল্লেখ না থাকার মানে এই নয় যে সেটি নিরাপদ। তাই ওষুধ খাওয়ার আগে বা কোনো সমস্যা হলে সবসময় একজন ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলুন।

DoctorBlogArticles