
Best PriceTk ৫৯.৮০/100 ml bottle
১
এক নজরে
Bromoxol DS 8 mg/5 ml Syrup মেডইজিতে পাওয়া যাচ্ছে ৳৫৯.৮০ প্রতি 100 ml bottle দরে, বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারিসহ। এটি তৈরি করে Healthcare Pharmaceuticals Ltd। এর জেনেরিক নাম Bromhexine Hydrochloride।
- প্যাক সাইজ
- 100 ml bottle
- প্রেসক্রিপশন
- প্রয়োজন। চেকআউটের সময় ডাক্তারের বৈধ প্রেসক্রিপশন আপলোড করুন; মেডইজির ফার্মাসিস্ট যাচাই করার পর ওষুধ পাঠানো হয়।
- ডেলিভারি
- সারা বাংলাদেশে হোম ডেলিভারি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়া সিটি এলাকায় একই দিনে; অন্যান্য জায়গায় ২-৩ দিনে।
- পেমেন্ট
- ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, কার্ড ও মোবাইল ব্যাংকিং।
- ব্র্যান্ড
- Bromoxol DS
- জেনেরিক নাম
- Bromhexine Hydrochloride
- প্রস্তুতকারক
- Healthcare Pharmaceuticals Ltd.
- ধরন ও মাত্রা
- Syrup 8 mg/5 ml
- স্টক
- স্টকে আছে
- আসল পণ্যের নিশ্চয়তা
- বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত সরবরাহকারী ও প্রস্তুতকারকের অনুমোদিত ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সংগ্রহ করা।
Medicine overview
নির্দেশনা
এটি প্রোডাক্টিভ কফ জনিত শ্বাসনালীর সমস্যা নিরাময়ে নির্দেশিত। এই সমস্যাগুলো হচ্ছে-
ট্রাকিওব্রংকাইটিস
এমফাইজেমা আছে এমন ধরনের ব্রংকাইটিস
ব্রংকিএকটাসিস
ব্রংকোস্পাজম আছে এমন ধরনের ব্রংকাইটিস
ফুসফুসে দীর্ঘ দিনের প্রদাহজনিত সমস্যা এবং
নিউমোকনিওসিস।
থেরাপিউটিক ক্লাস
Cough expectorants & mucolytics
ফার্মাকোলজি
ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড মুখে সেবনযোগ্য একটি মিউকোলাইটিক এজেন্ট। এটি মিউকয়েড স্পুটাম-এর এসিড মিউকোপলিস্যাকারাইডের গঠন ভেঙ্গে দেয়; ফলে মিউকাস এর ভিস্কোসিটি কমিয়ে কফ নির্গমনকে সহজতর করে। এটি পরিপাকতন্ত্র হতে দ্রুত এবং সম্পূর্নভাবে পরিশোষিত হয়ে শরীরে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে।
মাত্রা ও সেবনবিধি
পূর্ণবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা-
পূর্ণবয়স্ক ও ১২ বছরের উপরের শিশুদের ক্ষেত্রে: ২ চা চামচ দিনে ৩ বার
৬-১২ বছরের উপরের শিশুদের ক্ষেত্রে: ১ চা চামচ দিনে ৩ বার
২-৬ বছরের উপরের শিশুদের ক্ষেত্রে: ১/২ চা চামচ দিনে ৩ বার
২ বছরের কম বয়সী শিশু: ২ বছরের কম বয়সী শিশুদেরকে ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া যাবে না।
ঔষধের মিথষ্ক্রিয়া
অন্যান্য ঔষধের সাথে গুরুত্বপূর্ণ কোন মিথষ্ক্রিয়তা নাই।
প্রতিনির্দেশনা
ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড বা এটির কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতায় প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
পরিপাকতন্ত্রীয় সমস্যা কদাচিৎ দেখা যায়। এটির ব্যবহারে সিরাম এমাইনো-ট্রান্সফারেজ এর ক্ষণস্থায়ী বৃদ্ধি লক্ষ্য করা যায়। অন্যান্য লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে- মাথা ব্যথা, ঝিমুনি বা মাথা ঘোরা এবং এলার্জিক প্রতিক্রিয়া।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ব্যবহার: গর্ভাবস্থায় সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভস্থ শিশুর উপর সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করে ব্রোমহেক্সিন-এর সুবিধা যাচাই করতে হবে।স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে: ব্রোমহেক্সিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। সুতরাং ইহা দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে নির্দেশিত নয়।
সতর্কতা
গ্যাস্ট্রিক মিউকোসার প্রতি ক্ষতিকর প্রভাবের সম্ভাবনা থাকায় পেপটিক আলসার আছে এমন রোগীদের ক্ষেত্রে সাবধানতার সাথে প্রয়োগ করতে হবে। হাঁপানী রোগীদেরকেও ব্রোমহেক্সিন সাবধানে দেয়া উচিত। ব্রোমহেক্সিন এবং এর মেটাবোলাইটের নিষ্কাশন মারাত্মক হেপাটিক অথবা বৃক্কের অকার্যকর রোগীদের ক্ষেত্রে কমে যেতে পারে।
সংরক্ষণ
আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ডিসক্লেইমার
এই পেজে দেওয়া তথ্য যথাসম্ভব সঠিক রাখার চেষ্টা করা হয়েছে, তবে এটি ডাক্তারের পরামর্শের বিকল্প নয়। কোনো তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকতে পারে, এবং কোনো ওষুধ সম্পর্কে কিছু উল্লেখ না থাকার মানে এই নয় যে সেটি নিরাপদ। তাই ওষুধ খাওয়ার আগে বা কোনো সমস্যা হলে সবসময় একজন ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলুন।