Product gallery
MRP ৬০.৪০১০ % ডিস্কাউন্ট
Best PriceTk ৫৪.৩৬/10 gm tube
Section

Medicine overview

নির্দেশনা

এডাপালিন ক্রীম অথবা জেল ব্রণের চিকিৎসায় নির্দেশিত এবং শুধুমাত্র ত্বকে ব্যবহার্য।

থেরাপিউটিক ক্লাস

Topical retinoid and related preparations

ফার্মাকোলজি

এডাপালিন রেটিনয়েড রিসেপ্টরের উপর কাজ করে যা মুখ, বুক ও পিঠের ত্বকে প্রচুর পরিমানে রয়েছে। বায়োকেমিক্যাল ও ফার্মাকোলজিকাল গবেষণায় দেখা যায় যে, এডাপালিন এপিথেলিয়াল কোষসমূহের বিভাজন প্রক্রিয়া, কেরাটিনাইজেশন এবং প্রদাহ পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে যার সবগুলোই ব্রণ-এর তীব্রতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এডাপালিন সুনির্দিষ্টভাবে রেটিনয়িক এসিড নিউক্লিয়ার রিসেপ্টরেরর সঙ্গে বন্ধনযুক্ত হওয়ার মাধ্যমে ফলিকুলার এপিথেলিয়াল কোষসমূহের বিভাজন ও সংযুক্তি স্বাভাবিক করে এবং মাইক্রোকোমেডোন গঠনে বাঁধা দেয়। ত্বকের মাধ্যমে এডাপালিন খুবই অল্প পরিমান শোষিত হয়।

ঔষধের মিথষ্ক্রিয়া

ত্বকে ব্যবহারে তীব্র অস্বস্তিকর অনুভূতি সৃষ্টিতে সক্ষম [মেডিকেটেড সামগ্রী বা মুখে ব্যবহারের সাবান ও ত্বক পরিষ্কারক ক্লিনজার, সাবান ও কসমেটিকস (যাদের তীব্র ত্বক শুষ্ককারক ভূমিকা রয়েছে), অধিক ঘনত্বপূর্ণ অ্যালকোহলযুক্ত সামগ্রী এবং ত্বক টানটান করতে সক্ষম] সামগ্রীর সাথে একত্রে ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত সামগ্রীতে সালফার, রেসরসিনল বা স্যালিসাইলিক এসিড রয়েছে তাদের সাথে একত্রে এডাপালিন ব্যবহারে বিশেষ সতর্কতা রাখতে হবে। এসব সামগ্রী যদি ব্যবহার করতেই হয় তবে ত্বকে উক্ত সামগ্রীর প্রভাব শেষ না হওয়া পর্যন্ত এডাপালিন প্রয়োগ করা উচিত নয়। যদি উভয় সামগ্রীর একত্রে ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয় তবে দুটি ভিন্ন ভিন্ন সময়ে ব্যবহার করা সবচেয়ে ভালো।

প্রতিনির্দেশনা

যাদের এডাপালিন ক্রীম অথবা জেল-এ উপস্থিত যে কোন উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

ইরাইথেমা, চুলকানি, ত্বকের উপরিভাগের স্তর উঠে যাওয়া, তাপে প্রদাহ, প্রভৃতি উপসর্গ ব্যবহারের প্রথম মাসে প্রায়ই দেখা যায় কিন্তু নিয়মিত ওষুধ প্রয়োগে  এসব উপসর্গ হ্রাস পায়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

শুধুমাত্র প্রয়োজনীয় ঝুঁকির তুলনায় সুফলের মাত্রা বেশী হলে গর্ভকালীন অবস্থায় এডাপালিনের প্রয়োগ বিবেচনা করা যেতে পারে। এডাপালিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা, এটা এখনও নিশ্চিত নয়, তবে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এডাপালিন ব্যবহারে বিশেষ সতর্কতা গ্রহণ করা উচিত।

সতর্কতা

ক্ষত, কাঁটা, একজিমা ও রোদে পুড়ে যাওয়া ত্বকে এডাপালিন ব্যবহার করা উচিত নয়।

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫° ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Disclaimer

The information provided is accurate to our best practices, but it does not replace professional medical advice. We cannot guarantee its completeness or accuracy. The absence of specific information about a drug should not be seen as an endorsement. We are not responsible for any consequences resulting from this information, so consult a healthcare professional for any concerns or questions.

Doctor
Cart
Account