G-Ramipril
MRP ২.০০১০ % ডিস্কাউন্ট
Best PriceTk /
Section

বিকল্প

Price
Section

Medicine overview

মাত্রাধিক্যতা

লক্ষণ এবং উপসর্গ: মাত্রাতিরিক্ততা কারণে পার্শ্বীয় ধমনীর অধিক প্রসারণ, (সাথে উল্লেখ্যযোগ্য নিম্ন রক্তচাপ, শক), ব্রাডিকার্ডিয়ার (স্বাভাবিকের চেয়ে কম হৃদস্পন্দন), ইলেক্ট্রোলাইটের অসামঞ্জস্যতা এবং কিডনীর অকার্যকারীতা।ব্যবস্থাপনা: প্রাথমিকভাবে কিছু প্রক্রিয়ার মাধ্যমে বিষাক্ততা অপসারণ করতে হবে যেমন সম্ভব হলে প্রথম ৩০ মিনিট সময়ের মধ্যে পাকস্থলী ধৌতকরা, ওষুধটি শোষণ করতে পারে এমন উপাদান যেমন-সোডিয়াম সালফেট প্রয়োগ। নিন্মরক্তচাপের মত ঘটনার ক্ষেত্রে আলফা১-এ্যাড্রেনারজিক এ্যাগোনিস্টস (যেমন নরএপিনেফ্রিন, ডোপামিন) অথবা এ্যানজিওটেনসিন ২ (এ্যানজিওটেনসিনামাইড), যা সাধারণত, কেবল বিক্ষিপ্ত কিছু গবেষনাগারে পাওয়া যায় তা প্রয়োগ করা। এক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত তরল এবং লবণ প্রতিস্থাপন করতে হবে।

ঔষধের মিথষ্ক্রিয়া

মূত্রবর্ধকের সাথে একত্রে ব্যবহার করলে গুরুতর নিম্নরক্তচাপ এবং পটাশিয়াম স্পায়ারিং মুত্রবর্ধকের সাথে একত্রে ব্যবহার করলে নিম্নচাপ ছাড়াও হাইপারক্যালেমিয়া হতে পারে। লিথিয়ামের সাথে একত্রে ব্যবহার করলে রক্তে লিথিয়ামের ঘনত্ব বেড়ে যেতে পারে। রক্তচাপ কমে গেলে ড্রাইভিং এবং যন্ত্রপাতি অপারেট করার ক্ষমতা কমে যেতে পারে এবং এ্যালকোহল এই ক্ষমতাকে আরও কমিয়ে দিতে পারে। এনএসএআইডি ওষুধসমূহ র‍্যামিপ্রিললের এন্টিহাইপারটেনসিভ ক্ষমতা কমিয়ে দেয় এবং বৃক্কের কার্যকারিতার অবনতি ঘটায়।

নির্দেশনা

র‍্যামিপ্রিল নিম্নলিখিত ক্ষেত্রসমূহে নির্দেশিত- উচ্চ রক্তচাপ কমাতে একক ড্রাগ থেরাপী হিসাবে অথবা অন্য এ্যান্টিহাইপারটেনসিভ এজেন্টস এর সাথে যৌথভাবে। কনজেসটিভ হার্ট ফেইলুর রোগীর ক্ষেত্রে ডায়ইউরেটিক সমূহের এর সাথে যৌথভাবে। এ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পরে কনজেসটিভ হার্ট ফেইলুর এর সুনির্দিষ্ট ক্লিনিক্যাল উপসর্গ রয়েছে এমন রোগীর ক্ষেত্রে প্রথম কয়েক দিনের চিকিৎসায়। ডায়াবেটিস নেই অথবা ডায়াবেটিস আছে এমন রোগীর প্রমানিত গ্লুমেরিউলার অথবা প্রারম্ভিক নেফ্রোপ্যাথির ক্ষেত্রে (কিডনীর রোগ)। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্ট্রোক, অথবা কার্ডিওভাস্কুলার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এমন রোগী যেমন সুস্পষ্ট করোনারী হার্ট ডিজিজ (মায়োকার্ডিয়াল ইনফার্কশনের এর পূর্বাভিজ্ঞতা আছে অথবা নাই), স্ট্রোক এর পূর্বাভিজ্ঞতা আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এর পূর্বাভিজ্ঞতা আছে অথবা ডায়াবেটিস ম্যালাইটাস যা কমপক্ষে একটি কার্ডিওভাস্কুলার ঝুঁকির কারণ রয়েছে যেমন- (প্রস্রাবে ক্ষুদ্র অ্যালবুমিনের উপস্থিতি, উচ্চ রক্তচাপ, টোটাল কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধি, উচ্চ ঘনত্বের লিপোপ্রোটিন কোলেস্টেরল এর পরিমাণ কম, ধুমপান) এমন রোগীর কার্ডিওভাস্কুলার মৃত্যুর ঝুঁকি কমানোর ক্ষেত্রে।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণতঃ র‍্যামিপ্রিল সুসহনীয়। পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মাথা ঝিম্‌ঝিম করা, মাথাব্যাথা, মাংসপেশীর দূর্বলতা এবং অবসাদ লক্ষ্য করা যায়। এছাড়া কখনও কদনও সিম্পটমেটিক নিম্নরক্তচাপ, কাশি, বমিবমি ভাব, বমি, ডায়রিয়া, র‍্যাশ, আর্টিকারিয়া, মূত্রের পরিমাণ কমে যাওয়া, উৎকণ্ঠা, স্মৃতিভ্রম ইত্যাদি দেখা দিতে পারে। খুব বিরলক্ষেত্রে এনজিওনিউরোটিক ইডিমা, এ্যানাফাইলেকটিক রিয়াকশান এবং হাইপারক্যালেমিয়া হতে পারে।

সতর্কতা

বৃক্কের অসমকার্যকারিতা, হাইপারক্যালেমিয়া, নিম্নরক্তচাপ, সার্জারী/এ্যানেসথেসিয়া এবং যকৃতের অসমকার্যকারিতার ক্ষেত্রে র‍্যামিপ্রিল ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

প্রতিনির্দেশনা

র‍্যামিপ্রিল নিম্নেবর্ণিত ক্ষেত্রে কোনভাবেই প্রয়োগ করা যাবেনা- র‍্যামিপ্রিল এর প্রতি অথবা অন্য কোন এসিই ইনহিবিটর এর প্রতি অথবা র‍্যামিপ্রিল এর যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীর ক্ষেত্রে। এ্যানজিওইডিমার অভিজ্ঞতা আছে এমন রোগীর ক্ষেত্রে। সাকুবিট্রিল/ ভ্যালসারটানের সাথে একত্রে প্রয়োগ। সাকুবিট্রিল/ ভ্যালসারটান শরীর থেকে পুরোপুরি বের না হয়ে যাওয়া পর্যন্ত র‍্যামিপ্রিল ব্যবহার করা যাবে না। র‍্যামিপ্রিল হতে সাকুবিট্রিল/ ভ্যালসারটানে পরিবর্তন করার ক্ষেত্রে র‍্যামিপ্রিল শরীর হতে পুরোপুরি বের না হয়ে যাওয়া পর্যন্ত সাকুবিট্রিল/ ড্যালসারটান ব্যবহার করা যাবেনা। যে সকল রোগীর কিডনীর রক্তসঞ্চালনকারী নালী সরু হয়ে যাওয়ার কারনে অথবা একটি কিডনী থাকার কারণে কিডনীতে রক্তসঞ্চালনে কোন সমস্যা রয়েছে এমন রোগীর ক্ষেত্রে। নিম্ন রক্তচাপের রোগী অথবা যেসকল রোগীর রক্তসঞ্চালন স্বাভাবিক বা স্থিতিশীল অবস্থায় নেই এমন রোগীর ক্ষেত্রে। এ্যালিসকিরেন সমৃদ্ধ ওষুধ গ্রহণকারী ডায়াবেটিক রোগী অথবা মাঝারি থেকে মারাত্মক কিডনীর সমস্যা রয়েছে এমন (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স <৬০ মিলি/মিনিট) রোগীর ক্ষেত্রে। এনজিওটেনসিন -২ রিসেপ্টর এ্যান্টাগোনিস্ট গ্রহণকারী ডায়াবেটিক নেফ্রোপ্যাথির রোগীর ক্ষেত্রে। গর্ভাবস্থায়। যে সকল রোগী এক্সট্রাকরপোরিয়াল (শরীরের বাইরে সংঘঠিত) চিকিৎসায় রক্তের সংস্পর্শে নেগেটিভ আয়তনের চার্জ এর সংযোগ ঘটে সেসকল ক্ষেত্রে অবশ্যই এসিই ইনহিবিটরস প্রয়োগ পরিহার করতে হবে। যেহেতু এই ধরণের ব্যবহার মারাত্মক এ্যানাফাইল্যাকটিক প্রতিক্রিয়া তৈরী করতে পারে। যেমন-কিছু এক্সট্রাকরপোরিয়াল চিকিৎসা যেমন ডায়ালাইসিস অথবা নির্দিষ্ট হাই-ফ্লাক্স (যেমন পলিএকরাইলোনাইট্রিল) এর সাথে হেমোফিলট্রেশন এবং কম ঘনত্বের লিপোপ্রোটিনের ড্রেক্সট্রান সালফেট এর সাথে এফারসিস।

থেরাপিউটিক ক্লাস

Angiotensin-converting enzyme (ACE) inhibitors

ফার্মাকোলজি

র‍্যামিপ্রিল একটি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম (এসিই) ইনহিবিটর যা হাইড্রোলাইসিসের মাধ্যমে র‍্যামিপ্রিলেটে পরিণত হবার পর এনজিওটেনসিন I থেকে রক্তনালী সংকোচক পদার্থ, এনজিওটেনসিন II -এর রূপান্তর প্রক্রিয়াকে বাধা দেয়। তাই র‍্যামিপ্রিল দ্বারা এসিই ইনহিবিশনের ফলে প্লাজম এনজিওটেনসন II এর পরিমান কমে যায় এবং এর ফলে ভেসোপ্রেসর কর্মশীলতা ও এ্যালডোস্টেরনের নিঃসরণ কমে যায়। এভাবে র‍্যামিপ্রিল এন্টিহাইপারটেনসিভ কর্মক্ষমতা প্রকাশ করে থাকে। ইহা হার্টফেইলিয়র ব্যবস্থাপনায় এবং স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশান ও রক্তসংবহনতান্ত্রিক অন্যান্য রোগ সমূহ হতে মৃত্যুর ঝুঁকি কমাতেও কার্যকর ভূমিকা পালন করে। ইহা দীর্ঘক্ষণ কার্যকর এবং সুসহনীয়: তাই দীর্ঘ দিনের চিকিৎসায় ইহার ব্যবহার সম্ভব।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

র‍্যামিপ্রিল ব্যবহারের পুর্বে এবং ব্যবহার সময়ে গর্ভধারন করা থেকে বিরত থাকতে হবে। কিন্তু গর্ভাবস্থা নির্ণীত হলে অতিসত্ত্বর র‍্যামিপ্রিল ব্যবহার বন্ধ করা উচিত, যদি না এক্ষেত্রে ইহার ব্যবহার জীবনরক্ষাকারী হিসাবে বিবেচনা করা হয়। স্তন্যদানকালে র‍্যামিপ্রিল ব্যবহার করা উচিত নয়।

সংরক্ষণ

৩০° তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।  শিশুদের নাগালের বাইরে রাখুন। মেয়াদ উত্তীর্ণের পর ব্যবহার করবেন না। কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিতরণযোগ্য।
Disclaimer

The information provided is accurate to our best practices, but it does not replace professional medical advice. We cannot guarantee its completeness or accuracy. The absence of specific information about a drug should not be seen as an endorsement. We are not responsible for any consequences resulting from this information, so consult a healthcare professional for any concerns or questions.