Product gallery

Intravas4000 Anti-Xa IU/0.4 ml

SC Injection

Enoxaparin Sodium

MRP ৪০০.০০১০% ডিস্কাউন্ট
Best PriceTk ৩৬০.০০/0.4 ml pre-filled syringe
Section

Medicine overview

ঔষধের মিথষ্ক্রিয়া

যে সমস্ত উপাদান রক্তরণের ঝুঁকি বৃদ্ধি করে ইনোক্সাপারিন সোডিয়াম ইঞ্জেকশন ব্যবহারের পূর্বে সেগুলো বন্ধ করা উচিত, যদি না সেগুলো অপরিহার্য হয়। এ সমস্ত ওষুধগুলো হচ্ছে, এন্টিকোয়াগুলেন্ট, পাটিলেট ইনহিবিটর যেমন- এসিটাইল সেলিসাইলিক এসিড, সেলিসাইলেটস, এনএসআইডি সমূহ (কিটোরোলাক ট্রোমিথামিনসহ), ডাইপাইরিডামল অথবা সালফিনপাইরাজোন। যদি একত্রে ব্যবহার আবশ্যিক হয় তবে রোগীদের ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরী অনুসন্ধানের মাঝে রাখতে হবে।

নির্দেশনা

ইনোক্সাপারিন সোডিয়াম নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত: পালমোনারী এমবোলিজম সহ অথবা ব্যতীত গভীর শিরার থ্রোম্বোসিসের চিকিৎসায়। আনস্টেবল এনজাইনা এবং ননকিউওয়েভ মায়োকার্ডিয়াল ইনফার্কশানের চিকিৎসায় এসপিরিনের সাথে একত্রে। হেমোডায়ালাইসিস এর সময় এক্সট্রা করপোরাল সঞ্চালনে রক্ত জমাট বাধার প্রতিরোধে। শিরার থ্রোম্বোএম্বালিক রোগ প্রতিরোধে (শিরায় রক্ত জমাট বাধা প্রতিরোধে) বিশেষভাবে অর্থোপেডিক বা সাধারণ সার্জারীর ক্ষেত্রে। শিরার থ্রোম্বোএম্বালিক রোগ প্রতিরোধে বিছানায় শায়িত তীব্র অসুস্থ রোগীদের ক্ষেত্রে যেমন কার্ডিয়াক ইনসাফিসিয়েন্সি, শ্বসণতন্ত্রের ব্যর্থতায়, মারাত্মক সংক্রমণে, রিউমাটিক রোগে।

পার্শ্ব প্রতিক্রিয়া

রক্তপাত, থ্রোম্বোসাইটোপেনিয়া, সেরাম এমাইনোট্রান্সফারেজ বৃদ্ধি। ব্যথা, ইঞ্জেকশনের স্থানে নীলাভ দাগ থেকে ইঞ্জেকশনের স্থানে ত্বকে ফুঁসকুড়ি। এনোক্সাপ্যারিন এবং স্পাইনাল/এপিডুরাল এনাসথেসিয়া বা স্পাইনাল পাংচার একত্রে ব্যবহারে নিউরাক্সিয়াল হেমাটোমাস এর ঘটনা পাওয়া যায় যাতে রোগীদের বিভিন্ন পর্যায়ের স্নায়ুবিক সমস্যা হতে পারে।

প্রতিনির্দেশনা

ইনোক্সাপারিন সোডিয়াম, হেপারিন অথবা অন্যান্য স্বল্প আনাবিক ওজন বিশিষ্ট হেপারিনের প্রতি অতি সংবেদনশীলতা। মেজর কটিং ডিসওর্ডার যেমন- থ্রোম্বোসাইটোপেনিয়ার ইতিহাস, সক্রিয় পাকতান্ত্রিক আলসার অথবা জৈবিক সমস্যা যা রক্তপাত ঘটাতে পারে, মস্তিষ্কে রক্তরণজনিত স্ট্রোক। বিরল ক্ষেত্রে, কিউটোনিয়াস বা সিসটেমিক অ্যালর্জি বিক্রিয়া হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Parenteral anti-coagulants

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সী ক্যাটেগরী বি। মাতৃদুগ্ধে এনোক্সাপ্যারিন নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি।

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন। ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। ফ্রীজ বা রেফ্রিজারেটরে সংরক্ষন করা যাবে না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Disclaimer

The information provided is accurate to our best practices, but it does not replace professional medical advice. We cannot guarantee its completeness or accuracy. The absence of specific information about a drug should not be seen as an endorsement. We are not responsible for any consequences resulting from this information, so consult a healthcare professional for any concerns or questions.