Product gallery
MRP ২.০১১০ % ডিস্কাউন্ট
Best PriceTk ১.৮১/piece
Section

Medicine overview

নির্দেশনা

মেনিয়ারস ডিজিজের এবং মেনিয়ারস এর মত উপসর্গ যেমন- মাথাঘোরা, কানে ঝিঁঝি শব্দ, ধীরে ধীরে শ্রবণ শক্তি হারানো যার সাথে সাধারণত বমি বমি ভাব বা বমি থাকে।

থেরাপিউটিক ক্লাস

Drugs used in meniere's diseases

মাত্রা ও সেবনবিধি

প্রারম্ভিক মাত্রা: ৮-১৬ মি.গ্রা. দিনে তিনবার খাদ্যের সঙ্গে গ্রহন করাই শ্রেয়।  মেইনটেন্যান্স মাত্রা: দৈনিক ৪৮ মি.গ্রা. পর্যন্ত সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে ইহা নির্দেশিত নয়।

ঔষধের মিথষ্ক্রিয়া

সে রকম কোন সমস্যাপূর্ণ ইন্টার‍্যাকশানের তথ্য-প্রমাণ পাওয়া যায় নাই। যদিও থিওরিটিকালি বিটাহিস্টিনের সঙ্গে এ্যান্টিহিস্টামিনের সমবিরুদ্ধতা থাকার কথা কিন্তু বাস্তবে এরকম কোন খবর পাওয়া যায়নি।

প্রতিনির্দেশনা

ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে বিটাহিস্টিন প্রতি নির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

বিটাহিস্টিন সাধারণত সুসহনীয় এবং এর তেমন কোন মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোন কোন ক্ষেত্রে বিঘ্নিত পরিপাক, মাথা ব্যথা, র‍্যাশ এবং প্রুরাইটিসের খবর পাওয়া গেছে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায়: যদিও প্রাণীদেহে বিটাহিস্টিনের তেমন কোন ভ্রুণ সম্পর্কিত ক্ষতিকর প্রভাবের তথ্য পাওয়া যায়নি তবুও গর্ভাবস্থায় এর প্রয়োগ সম্পূর্ণভাবে নিরাপদ নয়। গর্ভাবস্থায় বিটাহিস্টিন প্রেসক্রিপশন করার আগে এর সুবিধাপূর্ণ দিকগুলো সাবধানে বিবেচনা করা উচিৎ। স্তন্যদানকালে: প্লাজমার সমতুল্য পরিমাণে বিটাহিস্টিন মাতৃদুধে নিঃসৃত হয়। যে মাত্রায় বিটাহিস্টিন দুধের মাধ্যমে নিঃসৃত হয় এমন মাত্রা নবজাত শিশুর জন্য ক্ষতিকারক এরকম কোন তথ্য পাওয়া যায়নি।

সতর্কতা

ব্রংকিয়াল এ্যাজমা ও পেপটিক আলসার রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Disclaimer

The information provided is accurate to our best practices, but it does not replace professional medical advice. We cannot guarantee its completeness or accuracy. The absence of specific information about a drug should not be seen as an endorsement. We are not responsible for any consequences resulting from this information, so consult a healthcare professional for any concerns or questions.

Doctor
Cart
Account