Product gallery

Linda-S DS10 IU/ml

IM/IV Injection

Oxytocin

MRP ২৫.৬৯% ডিস্কাউন্ট
Best PriceTk ২৪.৪১/10 IU ampoule
Section

Medicine overview

নির্দেশনা

অক্সিটোসিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- প্রসব বেদনা শুরু করা, ইউটেরাস এর সংকোচন পোস্ট ডেলিভারী পিরিয়ড, সেকেন্ডারী হেমোরেজ প্রতিরোধ ও এডহেরেন্ট প্লাসেন্টা স্টিমুলেশন অফ ল্যাকটেশন (শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী) অসম্পূর্ণ এবরশনের সেকেন্ডারী রক্তপাত বন্ধে ক্ষেত্রে দ্রুত নিষ্কাশন এর জন্য।

থেরাপিউটিক ক্লাস

Drugs acting on the Uterus

মাত্রা ও সেবনবিধি

প্রসব বেদনা শুরু করা, ইউটেরাস এর সংকোচন: ১-৫ আই ইউ অক্সিটোসিন ৫০০ মি.লি. ইন্ট্রাভেনাস ইনফিউশনের সাথে যোগ করে দিতে হবে। প্রতি মিনিটে ১ এম ইউ (১ এম ইউ = ০.০০১ আই ইউ) পরিমাণে প্রয়োগ শুরু করতে হবে। ইউটেরাসের সংকোচন সর্বোচ্চ সীমায় পৌঁছাতে প্রতি ৩০-৪৫ মিনিটে মাত্রা দ্বিগুণ করা যেতে পারে। সাধারনত সর্বোচ্চ সীমা প্রতি মিনিটে ১০ এমইউ। নোটঃ ইন্ট্রামাসকুলার প্রয়োগে অক্সিটোসিন এর অনিয়মিত প্রতিক্রিয়া এবং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। যদি ইন্ট্রামাসকুলার ব্যবহার করা হয় তবে প্রতি ইঞ্জেকশনে সর্বোচ্চ মাত্রা ০.৫-১ আই ইউ হতে হবে।পোস্ট ডেলিভারী পিরিয়ড, সেকেন্ডারী হেমোরেজ প্রতিরোধ ও এডহেরেন্ট প্লাসেন্টা: ২-৫ আই ইউ ইন্ট্রামাসকুলার ইনজেকশন বা পর্যাপ্ত ইন্ট্রাভেনাস ইনফিউশনের সাথে।স্টিমুলেশন অফ ল্যাকটেশন (শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী): ২ আই ইউ ইন্ট্রামাসকুলার ইনজেকশন।অসম্পূর্ণ এবরশনের সেকেন্ডারী রক্তপাত বন্ধে ক্ষেত্রে দ্রুত নিষ্কাশন এর জন্য: ২-৫ আই ইউ ইন্ট্রামাসকুলার ইনজেকশন প্রতি ৩০-৬০ মিনিট অন্তর বা পর্যাপ্ত ইন্ট্রাভেনাস ইনফিউশনের সাথে।

প্রতিনির্দেশনা

সেফালো পেলভিক ডিসপ্রোপোরশন বাচ্চা বা মাথার অস্বাভাবিক অবস্থান  ইউটেরাসের ইনফেরিয়র সেগমেন্ট এর অভারডিসটেনশন তীব্র টক্সেমিয়া হাইপারটনিক ইউটেরাইন ডিসফাংশন ফিটাল ডিস্ট্রেস যেখানে ডেলিভারী আসন্ন নয় কর্ড প্রেসেন্টেশন বা প্রোল্যাপস সম্পূর্ণ প্লাসেন্টা প্রেভিয়া ভাষা প্রেভিয়া

পার্শ্ব প্রতিক্রিয়া

বিরূপ প্রতিক্রিয়াঃ বিশেষক্ষেত্রে জলীয় ইনটক্সিকেশন হতে পারে। অক্সিটোসিন ব্যবহারের পর ইকটেরাস নিওনেটরাম বেড়ে যাওয়ার রিপোর্ট পাওয়া।

সতর্কতা

যেহেতু অক্সিটোসিনের ইউটেরাইন সংবেদনশীলতায় তারতম্য হতে পারে তাই অক্সিটোসিনের ব্যবহারে সতর্ক থাকতে হবে। প্রতিটি রোগীর সর্বনিম্ন কার্যকর ডোজ নির্ধারণ করে তা লেবার আনয়ন করতে হবে। পর্যাপ্ত চিকিৎসা ও তদারকিতে শুধুমাত্র অক্সিটোসিন ব্যবহার করতে হবে ভ্রুনের হার্টরেট ও মায়ের রক্তচাপ পর্যবেক্ষণে রাখতে হবে ইউটেরাসের ক্ষত বা সারভিক্স ইউটেরি থাকলে অক্সিটোসিনের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে

মাত্রাধিক্যতা

অতিরিক্ত অক্সিটোসিন ব্যবহার করা হলে প্রচন্ড ইউটেরাইন সংকোচন হতে পারে ফলে ভ্রূনের ব্রাডিকারডিয়া এবং এরিথমিয়া, নরম টিস্যুর বিদারণ, ইউটেরাসের বিদারণ, হয়তোবা ভ্রুন বা মাতৃমৃত্যুও ঘটতে পারে। এইসব ক্ষেত্রে তাৎক্ষণিক ইনফিউশন বন্ধ করতে হবে এবং টকোলাইসিস প্রয়োগ করতে হবে

সংরক্ষণ

২°-৮° সেঃ তাপমাত্রায় হিমাঙ্কমুক্ত এবং আলোবিহীন স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Disclaimer

The information provided is accurate to our best practices, but it does not replace professional medical advice. We cannot guarantee its completeness or accuracy. The absence of specific information about a drug should not be seen as an endorsement. We are not responsible for any consequences resulting from this information, so consult a healthcare professional for any concerns or questions.

Doctor
Cart
Account